ফরিদপুর ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীর বর্ণনায় উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৬৮০ Time View
340

অনলাইন ডেস্ক :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানকার একজন শিক্ষার্থী জানিয়েছে, তার চোখের সামনেই বিমানটি স্কুল ভবনে আঘাত করে।

সোমবার (২১ জুলাই) দুপুরে বিধ্বস্তের ঘটনার পর বিবিসি বাংলাকে মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির ছাত্র ফারহান হাসান সমুদ্র ভীতিকর সেই মুহূর্তের বিবরণ তুলে ধরে।

ওই শিক্ষার্থী বলে, ‘আমাদের একটা পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়িয়ে ছিলাম।তখন আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করেছে।’

ওই ঘটনায় তার এক বন্ধু নিহত হয়েছে বলেও দাবি করে সে। শিক্ষার্থী বলে, ‘আমার একটা বেস্ট ফ্রেন্ড, যে পরীক্ষার হলে একসঙ্গে ছিল, আমার চোখের সামনে মারা গেছে।’

স্কুল ছুটির মুহূর্তে প্রশিক্ষণ বিমানটি ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন সেখানকার শিক্ষক-শিক্ষার্থীরা।

ফলে হতাহতদের মধ্যে বেশ কয়েকজন অভিভাবকও রয়েছেন বলে জানা যাচ্ছে।

সমুদ্র বলে, ‘স্কুল গেটের ভেতরে অনেক গার্ডিয়ান দাঁড়িয়ে ছিল। আর ছোটরা বের হচ্ছিল ছুটির টাইমে। তখন গার্ডিয়ানদেরসহ প্লেনটা নিয়ে গেছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীর বর্ণনায় উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনা

Update Time : ০৫:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫