ফরিদপুর ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন

ফরিদপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ৪৬৬ Time View
311
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে হুসাইন ব্যাপারী (১৪) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি মহিলা মাদরাসার বাউন্ডারি ওয়ালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রিকশা নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন হুসাইন।

নিহত হুসাইন শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়া এলাকার মৃত খোকা ব্যাপারীর ছেলে। মাত্র এক সপ্তাহ আগে তার বাবা মারা গেছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি মহিলা মাদরাসার বাউন্ডারি ওয়ালের পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা একটি পুলিশের দলসহ সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে

ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হুসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান (৩৫) বলেন, ‘তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন। বোনদের বিয়ে হয়েছে। এক সপ্তাহ আগে তার বাবা মারা যাওয়ার পর উপার্জনের অবলম্বন হিসেবে হুসাইনকে একটি নতুন রিকশা কিনে দেন আত্মীয়-স্বজনেরা।

সেই রিকশা নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে রাতে বাড়িতে না ফেরায় এলাকায় মাইকিং করা হয়। এরপর আজ শুক্রবার সকালে লোক মারফত তার মরদেহ পাওয়া গেছে বলে আমরা জানতে পারি।’

জানা যায়, গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে জড়ো হয়েছেন উৎসুক জনতা। মাত্র একটি রিকশার জন্য এতিম কিশোরকে এভাবে হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মরদেহ উদ্ধারকারী কোতয়ালী থানার উপপরিদর্শক সনাতন বিশ্বাস জানান, স্থানীয়দের মারফত খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে‌‌। থানা পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে তদন্ত করছে। আশা করছি ঘটনার সঙ্গে জড়িতরা দ্রুতই ধরা পড়বে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

ফরিদপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Update Time : ০৩:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫