ফরিদপুর ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন সাটুরিয়া থানার মোশারফ হোসেন রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ ছয় বছরের শিশুকে ধ/র্ষ/ণচেষ্টার দায়ে প্রতিবেশী বৃদ্ধের সাত বছরের কারাদণ্ড বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার থাইল্যান্ডে দুর্ঘটনার পর খায়রুল বাসারের ফেসবুক পোস্ট ‘আলহামদুলিল্লাহ’ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল সংবর্ধনা এক মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে আরেক মাদ্রাসাছাত্রের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৮ Time View
12

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন শাখার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ফরিদপুর পৌরসভায় এ ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াসুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তাকর্মচারীরা।
ক্ষুদ্রঋণ বিতরণকালে সংশ্লিষ্টরা জানান, এ ঋণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি নিজেদের ও পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।
এদিকে, একই অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার ১৩টি পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে জগ, গ্লাস ও পানির ফিল্টার বিতরণ করা হয়।
পৌরসভার এ উদ্যোগকে দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুপেয় পানির সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট

ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ

Update Time : ০৯:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬