ফরিদপুর ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে পুলিশের অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মধুখালীতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুখালীতে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো নাছি বেগমের পাশে প্রবাসী বিএনপি নেতা আলমগীর কবির মধুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে নতুন ৪০০ ভোক্তা যাচাই-বাছাই সম্পূর্ণ  মধুখালীতে একরাতে ৫টি শ্যালো ইঞ্জিন চুরি।। দুটি শ্যালোসহ একজন আটক মধুখালীতে পাইপগান-কার্তুজসহ অপরাধ জগতের আতঙ্ক মাধব ঘোষ গ্রেপ্তার ফরিদপুর চিনিকলের অস্থায়ী কর্মরত শ্রমিকদের ৩ মাসের পাওনা বেতনের দাবীতে ৫ ঘন্টা চিনিকল বন্ধ কামারখালী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

11

ফরিদপুরের মধুখালী উপজেলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ ) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের জগনাদ্দী গ্রাম থেকে আখের আলী মল্লিকের ছেলে জমির মোল্লা (৩৫) কে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদক বিক্রির সময় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান। এ সময় এএসআই মোঃ জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত জমির মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “মধুখালী উপজেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

Tag :
About Author Information

Acting Editor

মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৬:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬