ফরিদপুর ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে পুলিশের অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মধুখালীতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুখালীতে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো নাছি বেগমের পাশে প্রবাসী বিএনপি নেতা আলমগীর কবির মধুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে নতুন ৪০০ ভোক্তা যাচাই-বাছাই সম্পূর্ণ  মধুখালীতে একরাতে ৫টি শ্যালো ইঞ্জিন চুরি।। দুটি শ্যালোসহ একজন আটক মধুখালীতে পাইপগান-কার্তুজসহ অপরাধ জগতের আতঙ্ক মাধব ঘোষ গ্রেপ্তার ফরিদপুর চিনিকলের অস্থায়ী কর্মরত শ্রমিকদের ৩ মাসের পাওনা বেতনের দাবীতে ৫ ঘন্টা চিনিকল বন্ধ কামারখালী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মধুখালীতে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মধুখালীতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

73

মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফরিদপুর-১ আসনে সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আঃ আউয়াল আকন। বাগাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. ইউনুছ আলী ফকিরের সঞ্চলনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চরবামুন্দি ইয়াছিন আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলনা মো. আলিমুজ্জামান, বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজব আলী মোল্যা,আশাপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শহিদুল ইসলাম,কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশিরউদ্দিন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনে সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, আমাদের সম্পদ সীমিত,অভাব অসীম। বিভিন্ন সমস্যা মোকাবেলা করেই আমদের এগিয়ে যেতে হবে।সীমিত সম্পদকে কাজে লাগাতে হবে। শিক্ষা ক্ষেত্রসহ সকল ক্ষেত্রেই দূর্ণীতিমুক্ত করতে হবে। ম্যানেজিং কমিটি,গভর্নিং বডি গঠনের জন্য অনেকে উঠে পড়ে লাগে,পরে বেশিরভাগ জায়গায় দূর্নীতিতে জড়িয়ে পড়ে। ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষকদের এ কাজে মনোযোগ দিতে হবে। পিছিয়ে পড়া ছাত্রদেরকে আলাদা ক্লাসের ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠানে সঠিক সময়ে উপস্থিতি,সঠিক পাঠদানসহ সকল কাজেই শিক্ষকদের অগ্রগণ্য ভুমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক,সহকারী প্রধান শিক্ষকগণ,মাদ্রাসার অধ্যক্ষ,সুপার,সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Acting Editor

মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬