ফরিদপুর ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকের সংবাদ সম্মেলন মধুখালীতে সোনালী ব্যাংক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল, প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ মধুখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবাসহ ভূয়া ডিবি পুলিশ আটক মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৩৯৬ Time View
422

আন্তর্জাতিক ডেস্ক

রুশ তেল কেনা অব্যাহত রাখলে ভারতে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নয়াদিল্লি রাশিয়ার তেল আমদানি কেনা চালিয়ে গেলে বাড়তি শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। খবর এনডিটিভির

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত যদি রাশিয়ার তেল ইস্যুতে সাহায্য না করে, তবে আমরা তাদের ওপর শুল্ক বাড়িয়ে দেব। ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘জানতেন তিনি (ট্রাম্প) খুশি নন’ এবং নয়াদিল্লি ‘তাকে খুশি করতে’ চেয়েছিল।

তিনি দাবি করেন, ভারত এরইমধ্যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে।

ট্রাম্প বলেন, ‘তারা (ভারত) আমাকে খুশি করতে চেয়েছিল, প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত ভালো মানুষ। তিনি একজন ভালো মানুষ। তিনি জানতেন যে, আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বসাতে পারি।’

গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

যদিও ভারত শুরু থেকেই দাবি করে আসছে, দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য

ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

Update Time : ০১:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬