ফরিদপুর ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকের সংবাদ সম্মেলন মধুখালীতে সোনালী ব্যাংক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল, প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ মধুখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবাসহ ভূয়া ডিবি পুলিশ আটক মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই: ইজিবাইক সহ আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৪:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৪১৬ Time View
433
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে চেতনা নাশক খাইয়ে এক ইজিবাইক চালককে অচেতন করে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ইজিবাইক চালক মোঃ আজাদ হোসেন মল্লিক প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বালিয়াকান্দি বাজারে যান। সেখানে কয়েকজন অচেনা ব্যক্তি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার কথা বলে তার ইজিবাইক রিজার্ভ করে।
স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছানোর পর ছিনতাইকারীরা কৌশলে বিস্কুটের সঙ্গে চেতনা নাশক মিশিয়ে খাইয়ে ইজিবাইক চালককে অচেতন করে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি ভুক্তভোগীর পরিবারকে অবহিত করলে তারা মধুখালী থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার পরপরই মধুখালী থানা পুলিশের একটি দল উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে  ৭ জানুয়ারী বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার রেলস্টেশন এলাকা থেকে ছিনতাই হওয়া ইজিবাইকসহ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আব্দুল বারেকের ছেলে মোঃ ইউসুফ (২১)।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাইজুর রহমান বলেন, চেতনা নাশক ব্যবহার করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আটক আসামিকে ৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টায় ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য

চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই: ইজিবাইক সহ আটক ১

Update Time : ০৪:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬