ফরিদপুর ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকের সংবাদ সম্মেলন মধুখালীতে সোনালী ব্যাংক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল, প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ মধুখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবাসহ ভূয়া ডিবি পুলিশ আটক মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার উপস্থিতির হার ৮৭ শতাংশ

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৪৩৬ Time View
457
 
নিজস্ব প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ৮৭ শতাংশ। এতে আসনপ্রতি লড়েছেন ২৯ জন পরীক্ষার্থী।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় এ তথ্য নিশ্চিত করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

ভর্তি পরীক্ষা সকাল ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত চলে।ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, ‘ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত এই ইউনিটে মোট ৫১০টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। এতে অংশগ্রহণ করেছেন ১৪ হাজার ৬৭৩ পরীক্ষার্থী। উপস্থিত ছিলেন ৮৭ শতাংশ শিক্ষার্থী।

ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে বিভাগ রয়েছে ছয়টি। বিভাগগুলো হচ্ছে– অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স এবং হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট। অন্যান্য ইউনিটগুলোর মতো এই ইউনিটের পরীক্ষাও তিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান অংশে ৩০ নম্বর পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

এতে আলাদাভাবে ইংরেজিতে ১৩, বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধান অংশে ১০ নম্বর পেতে হবে।

এ বছর চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিট মিলিয়ে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে। এর বাইরে ৫৬৮ আসন কোটা হিসেবে বরাদ্দ রয়েছে। এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না। সেই সঙ্গে এ বছর ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ যুক্ত হবে না।

আগের তুলনায় ভর্তিতে কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ আসন সংখ্যা। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ শিক্ষার্থী।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য

চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার উপস্থিতির হার ৮৭ শতাংশ

Update Time : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬