ফরিদপুর ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকের সংবাদ সম্মেলন মধুখালীতে সোনালী ব্যাংক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল, প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ মধুখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবাসহ ভূয়া ডিবি পুলিশ আটক মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর চিনিকলের ৫০ তম মাড়াই মৌসুম শুরু

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৫২ Time View
202

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিনবঙ্গের একমাত্র সরকারী ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের ২০২৫-২০২৬ আখ মাড়াই (৫০তম) মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার ৫ ডিসেম্বর বিকেলে। এ উপলক্ষ্যে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসএফআইসি’র প্রধান রসায়ন আনিসুল আজম,বিশিষ্ট আখচাষী মো. আবু তালেব মোল্যা।
চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান জানান, মাঠে ৪ হাজার ৭শত ৫৪ একর দন্ডায়মান আখের উপর নির্ভর করে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমে ৯০ দিনে ৮৬ হাজার হতে ৯০ হাজার মেঃটন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মৌসুম উদ্বোধন করা হচ্ছে। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬ভাগ। ৮৬ হাজার আখ হতে প্রাপ্ত চিনির পরিমান ধরা হয়েছে ৫হাজার ১শত ৬০ মেঃটন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মো. ওবায়েদ বিন নাসের।বিকাল ৫ টায় অতিথিবৃন্দ ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য

ফরিদপুর চিনিকলের ৫০ তম মাড়াই মৌসুম শুরু

Update Time : ০৩:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫