ফরিদপুর ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকের সংবাদ সম্মেলন মধুখালীতে সোনালী ব্যাংক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল, প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ মধুখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবাসহ ভূয়া ডিবি পুলিশ আটক মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর চিনিকলে ২০২৫—২০২৬ রোপন মৌসুমের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৫ Time View
106

মধুখালী(ফরিদপুর) সংবাদদাতা :
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন সকল চিনিকলে এক যোগে রোপন মৌসুমের উদ্বোধনের অংশ হিসেবে ফরিদপুর চিনিকলেও ২০২৫—২০২৬ আখ রোপন মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১ সেপ্টেম্বর সোমবার ফরিদপুর চিনিকলের ৭ টি সাবজোনের ৭২ টি ইউনিটে একই দিনে এস.টি.পি ও সরাসরি রোপন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর চিনিকলে রোপন মৌসুম কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ। প্রধান অতিথি মিলস গেট ‘এ’ এবং ‘বি’ সাবজোনের ইউনিট—১ এর আখচাষী মো. দাউদ হোসেন এ জমিতে ইউনিট—৮, যথাক্রমে ৯,১৫,১৩,১৪,৬,৭, ১৭, ও মাঝকান্দি কেন্দ্রের ইউনিটের আখচাষীদের জমিতে উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামান মনির,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো. তোজাম্মেল মন্ডল,সদস্য আবুল কালাম আজাদ, মো. শাহিন মাহমুদ,হাসিম আল জায়িদসহ চিনিকলের কৃষি বিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধোধন চলাকালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ফরিদপুর চিনিকলের ১৫ নং ইউনিটের বিশিষ্ট আখচাষী মো. সোহরাব হোসেন শেখের সাথে ভিিও কলে কথা বলেন। এ সময় মো. সোহরাব হোসেন শেখ বলেন, আখের মূল্য দু্রত সময়ের মধ্যে পেলে লেবার খরচ ও অন্যান্য খরচ মেটাতে সহজ হবে। তিনি আখের দাম বৃদ্ধি করার অনুরোধ করেন। এ সময় করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান ভিডিও কলে কথা বলেন।
এ ছাড়া রাজবাড়ি,ফরিদপুর,মাগুরা,বোয়ালমারী,বালিয়াকান্দি সাবজোনে যথাক্রমে মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার,ব্যবস্থাপক(সম্প্র) প্রবীর মল্লিক ,ব্যবস্থাপক মো. ইমরুল হাসান,কানিজ ফাতেমা রোখসানা,সহ ব্যবস্খাপক মাসুদুর রহমান, মেহেদী হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা,সিআইসি,সিডিএসহ কর্মচারীগণ রোপন মৌসুমের কার্যক্রমে অংশগ্রহণ করেন।
চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান জানান, চলতি ২০২৫—২০২৬ আখরোপন মৌসুমে এ চিনিকলের ৭ টি সাবজোনে ৫ হাজার ২শত একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে আজকে শুভ উদ্বোধন করা হলো।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য

ফরিদপুর চিনিকলে ২০২৫—২০২৬ রোপন মৌসুমের উদ্বোধন

Update Time : ০৪:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫