ফরিদপুর ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন।  মধুখালিতে স্বতন্ত্র প্রার্থীর টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, ধানের শীষের সমর্থক কে দোষারোপ,বিএনপির সম্মেলন  মধুখালী গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুদিন ব্যাপিবার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান  ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন মধুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ মধুখালীতে নির্বাচনী উঠান বৈঠক স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে প্রস্তুত ছাত্রদল মধুখালীতে ছাত্র সমাবেশে খন্দকার নাসিরুল ইসলাম মধুখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় সেনা অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ১ মধুখালীতে ট্র্যাক চাঁপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

ফরিদপুরে এক শিশুকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ডের আদেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ২৭১ Time View
40

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক শিশু কন্যাকে(১৩) ধর্ষণের অভিযোগে আসামি মোঃ নুরদ্দীন মোল্লাকে(৫৭) মৃত্যুদণ্ডে দন্ডিত হওয়ার আদেশ প্রদান করেছে আদালত। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক(জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এই রায় প্রদান করেন। একই সাথে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেয়া হয়েছে। যা জেলা কালেক্টর আসামির জমিজমা বিক্রি করে ভিকটিমকে প্রদান করবেন বলে রায় উল্লেখ করা হয়। ‌সোমবার দুপুরে এই রায় প্রদান করা হয়। এ সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষাগোপালপুরের বাড়ি থেকে শিশু কন্যাটির পিতা শহরে যায়। এ সময় বাড়িতে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু কন্যা একাই বাড়িতে ছিল। এ সময় বাড়ির পাশের নুরুদ্দিন মোল্লা মানসিক প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণ করে। মেয়েটির চাচাতো ভাই বিষয়টি জানলা দিয়ে দেখে ফেললে নুরুদ্দিন মোল্লা পালিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় শিশুকন্যাটির পিতা ফরিদপুর কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, আসামী মোঃ নূরুদ্দীন মোল্লাকে শারীরিক ও মানসিক প্রতিবন্দী শিশু কন্যাকে (১৩) ধর্ষনের অভিযোগে অভিযুক্ত করে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন এবং একই সাথে পাঁচ লক্ষ টাকা অর্থদন্ডে দণ্ডিত করা হয়। যা জেলা কালেক্টর আসামির জমি জমা বিক্রি করে ভিকটিমকে প্রদান করবেন। তিনি বলেন আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি, এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি হয়েছি বলে তিনি জানান।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। 

ফরিদপুরে এক শিশুকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ডের আদেশ

Update Time : ০৫:২৪:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫