ফরিদপুর ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকের সংবাদ সম্মেলন মধুখালীতে সোনালী ব্যাংক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল, প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ মধুখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবাসহ ভূয়া ডিবি পুলিশ আটক মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাকেরের ফিফটিতে ১৩৩ রানের সংগ্রহ বাংলাদেশের

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৯১১ Time View
519
ক্রীড়া ডেস্ক
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়লেন জাকের আলী অনিক। সতীর্থরা যখন আসা-যাওয়ার মিছিলে, তখন অন্য প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে ১৩৩ রানের সংগ্রহ এনে দিয়েছেন তিনি। শেষ বলে আউট হওয়ার সময় খেলেছেন ৫৫ রানের ইনিংস।

সিরিজ জয়ের লক্ষ্যে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

শুরুটা হয় নিজেকে প্রমাণের সুযোগ পাওয়া নাঈম শেখের (৩) বিদায়ে। তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি, ‍উল্টো ব্যর্থ হয়েছেন। দলীয় ৫ রানে পাকিস্তানের ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষক মোহাম্মদ হারিসকে ক্যাচ দিয়ে।

দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ২২ রানের জুটি গড়ে ইনিংসের হাল ধরার ইঙ্গিত দেওয়া লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি।

দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বিপরীতে ব্যক্তিগত ৮ রানে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। দলীয় ২৫ রানেই ফেরেন তাওহিদ হৃদয়ও। রানের খাতা খোলার আগে প্রান্ত বদল করতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন তিনি।

অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে সতীর্থদের আসা-যাওয়া দেখা পারভেজও যেন আর ধৈর্য ধরতে পারছিলেন না।

তা না হলে ২৫ রানে ৩ উইকেট হারানো দলের দায়িত্ব কাঁধে না নিয়ে বড় শট হাঁকাতে যাবেন কেন? তবে পাকিস্তানের অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের বলকে মিড অন পার করাতে পারেননি। পার করার আগেই ১৩ রানে ফাহিমের হাতে ধরা পড়েন প্রথম ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান।

সেখান থেকে দলকে ১৩৩ রানের সংগ্রহটা এনে দিয়েছেন জাকের আলী অনিক ও শেখ মেহেদী। দুজনে মিলে পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি না গড়লে এই সংগ্রহটা আর পাওয়া হতো না। সমান ২ চার ও ছক্কায় ৩৩ রানে মেহেদী আউট হলে ভেঙে যায় সেই জুটি।

তবে শেষ পর্যন্ত লড়ে গেছেন জাকের। খেলেছেন ৫৫ রানের ইনিংস। ইনিংসটি সাজিয়েছেন ৫ ছক্কা ও ১ চারে। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমান, দানিয়াল ও আব্বাস আফ্রিদি।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য

জাকেরের ফিফটিতে ১৩৩ রানের সংগ্রহ বাংলাদেশের

Update Time : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫