ফরিদপুর ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন।  মধুখালিতে স্বতন্ত্র প্রার্থীর টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, ধানের শীষের সমর্থক কে দোষারোপ,বিএনপির সম্মেলন  মধুখালী গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুদিন ব্যাপিবার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান  ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন মধুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ মধুখালীতে নির্বাচনী উঠান বৈঠক স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে প্রস্তুত ছাত্রদল মধুখালীতে ছাত্র সমাবেশে খন্দকার নাসিরুল ইসলাম মধুখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় সেনা অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ১ মধুখালীতে ট্র্যাক চাঁপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

মধুখালীতে শান্তিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সাবেক এমপি নাসিরুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৫১৮ Time View
41

মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা :
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে দিনমজুর মোঃ সুজন শেখ ও আহম্মেদ শেখের বাড়িতে গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এই দুর্ঘটনায় তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের আসবাবপত্র, পেঁয়াজ, রসুন, ধান, চাল, একটি গাভী গরু ও দুটি ছাগল পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর—১ আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সহ—সভাপতি ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা, কম্বল ও ব্যবহারের কাপড় প্রদান করেন।
সাবেক এমপি নাসির বলেন, “এই দুঃসময়ে সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারটির সবকিছু পুড়ে গেছে, আমরা যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে।”
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন,ফরিদপুর জেলা যুবদলের সহ—সভাপতি আব্দুল আলীম মানিক, মধুখালী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রার্থী আসাদুজ্জামান মোল্যা, ইউপি সদস্য সেলিম শিকদার, বিএনপি নেতা জাকির প্রমুখ।ক্ষতিগ্রস্ত পরিবার যেন সরকারি সহায়তা পায়, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। 

মধুখালীতে শান্তিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সাবেক এমপি নাসিরুল ইসলাম

Update Time : ০২:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫