ফরিদপুর ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন।  মধুখালিতে স্বতন্ত্র প্রার্থীর টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, ধানের শীষের সমর্থক কে দোষারোপ,বিএনপির সম্মেলন  মধুখালী গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুদিন ব্যাপিবার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান  ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন মধুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ মধুখালীতে নির্বাচনী উঠান বৈঠক স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে প্রস্তুত ছাত্রদল মধুখালীতে ছাত্র সমাবেশে খন্দকার নাসিরুল ইসলাম মধুখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় সেনা অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ১ মধুখালীতে ট্র্যাক চাঁপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

“মধুখালীতে মাদ্রাসা শিক্ষক হত্যা: বাবার খুনের দায়ে মায়ের ফাঁসির দাবিতে মেয়ে”

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৪০৬ Time View
41

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে মাদ্রাসা শিক্ষক শেখ আল কালাম আজাদ হত্যার ঘটনায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে (রবিবার) বিকেলে স্থানীয় বিল আড়োলিয়া বাজারে এই শোকসভা অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণপদ সরকারের সভাপতিত্বে এবং শেখ পরিবারের সদস্য মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় এই সভায় নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামের আমির ও নিহতের সহকর্মী মাদ্রাসা শিক্ষক মাওলানা আলিমুজ্জামান, মাওলানা রফিকুল ইসলাম, নিহতের চাচা তোফায়েল আহমেদ টিক্কা, নিহতের একমাত্র সন্তান মধুখালী উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাবেক সভাপতি মো. সাহিন মিয়া, সাংবাদিক মতিয়ার রহমান মিয়া, ব্যবসায়ী হরিপদ দাসসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত জনতার হৃদয় স্পর্শ করে নিহতের কন্যা তাহসিন আহমেদ ঝিলিকের বক্তব্য। হাতে ‘বাবার খুনি মা’ লেখা প্ল্যাকার্ড ও মায়ের ছবি উঁচিয়ে তিনি কান্নাভেজা কণ্ঠে বলেন, “আমি আমার বাবার হত্যাকারীর, আমার মায়ের, সর্বোচ্চ শাস্তি চাই – ফাঁসি চাই!” তার এ দাবিতে পুরো সভা জুড়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা সভায় সকল খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

উল্লেখ্য, নিহত শেখ আল কালাম আজাদ বিল আড়োলিয়া বাজারের বাজার কমিটির বর্তমান সভাপতি ও চরবামুন্দি ইয়াছিন আলি দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোকসভায় শত শত নারী-পুরুষ, বাজারের ব্যবসায়ী, নিহতের সহকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। 

“মধুখালীতে মাদ্রাসা শিক্ষক হত্যা: বাবার খুনের দায়ে মায়ের ফাঁসির দাবিতে মেয়ে”

Update Time : ০৯:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫