ফরিদপুর ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকের সংবাদ সম্মেলন মধুখালীতে সোনালী ব্যাংক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল, প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ মধুখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবাসহ ভূয়া ডিবি পুলিশ আটক মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে ট্রাক—মাইক্রোবাস সংঘর্ষে এক নারী নিহত, আহত ২

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৪২৪ Time View
105

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ঢাকা—খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (১৩মে ২০২৫) দুপুর ১২ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শুক্লা রায় (৩৫)। তিনি মাগুড়া জেলার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ঝিনাইদহগামী একটি টাইলসবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১১—৯০১৯) পাইককান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৯—৮৩৭৭)—এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুক্লা রায় নিহত হন এবং দু’জন গুরুতর আহত হন। জানা গেছে, নিহত শুক্লা রায় চিকিৎসার উদ্দেশ্যে আড়পাড়া থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন।
করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বলেন, “টাইলসবোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য

মধুখালীতে ট্রাক—মাইক্রোবাস সংঘর্ষে এক নারী নিহত, আহত ২

Update Time : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫