ফরিদপুর ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকের সংবাদ সম্মেলন মধুখালীতে সোনালী ব্যাংক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল, প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ মধুখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবাসহ ভূয়া ডিবি পুলিশ আটক মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাবেক চেয়ারম্যান কাজী ফজলুল হকের মৃত্যু পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ২৭৯ Time View
102

মফিজুর রহমান মুবিন

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমান জেলা বাস মালিক সমিতির সদস্য মো. কাজী ফজলুল হক আর নেই। সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪২ সালে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের ঐতিহ্যবাহী কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৬ সালের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে রায়পুর ইউনিয়নের জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর্মময় জীবনে তিনি সততা, আন্তরিকতা ও জনকল্যাণে ভূমিকা রাখার জন্য সকলের কাছে ছিলেন শ্রদ্ধেয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা, এক নাতি পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) জোহরের নামাজের পর হাটঘাটা কাজী জোনাবআলি দারুল উলুম মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফেজ জায়েদ হাসান জিয়া। জানাজার পর তাঁকে মাদ্রাসা মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর ফরিদপুর-১ আসনের মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য

সাবেক চেয়ারম্যান কাজী ফজলুল হকের মৃত্যু পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

Update Time : ০৪:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫