ফরিদপুর ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন।  মধুখালিতে স্বতন্ত্র প্রার্থীর টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, ধানের শীষের সমর্থক কে দোষারোপ,বিএনপির সম্মেলন  মধুখালী গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুদিন ব্যাপিবার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান  ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন মধুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ মধুখালীতে নির্বাচনী উঠান বৈঠক স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে প্রস্তুত ছাত্রদল মধুখালীতে ছাত্র সমাবেশে খন্দকার নাসিরুল ইসলাম মধুখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় সেনা অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ১ মধুখালীতে ট্র্যাক চাঁপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

‘দ্বিতীয় স্ত্রী ও শাশুড়ীসহ আটক—৩’ ফরিদপুরে নিখেঁাজের দুইদিন পর মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৯৬৬ Time View
212

মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা ঃ
ফরিদপুরের মধুখালীতে নিখেঁাজের দুইদিন পর শেখ আল কালাম আজাদ (৬১) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার (২৮), তার শ্বাশুড়ি ও মেগচামীর খালপাড়ি গ্রামের সোহরাব শেখের ছেলে রাসেল শেখ (২৮) নামে তিনজনকে থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দি বিল সংলগ্ন রাস্তার পাশ থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত রবিবার সন্ধ্যায় তিনি মধুখালী থেকে পাশ^বর্তী বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজার এলাকায় তাঁর সর্বশেষ লোকেশন পাওয়া যায় বলে পুলিশ জানায়।

নিহত শেখ আল কালাম আজাদ মধুখালীর মেগচামী ইউনিয়নের চরবামুন্দি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুলের বাবা।

নিহত শিক্ষকের ছেলে তানভীর আহমেদ শিমুল জানান, গত রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার দিকে মধুখালীর বিল‌আড়ালিয়া বাজার থেকে নিখেঁাজ হন বাবা। এ ঘটনায় পরেরদিন সোমবার মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন তিনি। তার বাবাকে একটি মোটরসাইকেলে করে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফেলে রেখে যায় হত্যাকারীরা বলে তিনি দাবি করেন।

থানা সূত্রে জানা যায়, জিডির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য আল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার (২৮), তার শ্বাশুড়ি ও মেগচামীর খালপাড়ি গ্রামের সোহরাব শেখের ছেলে রাসেল শেখ (২৮) নামে তিনজনকে থানায় নিয়ে আসা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিখেঁাজের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়। আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় স্ত্রীর পরকিয়ার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

লাশ উদ্ধারের ঘটনাস্থল থেকে মধুখালী থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, এখনই এ বিষয়ে কোন মন্তব্য করতে চাচ্ছি না। লাশ ময়না তদন্ত করতে মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের জন্য এখনই সবকিছু বলছি না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। 

‘দ্বিতীয় স্ত্রী ও শাশুড়ীসহ আটক—৩’ ফরিদপুরে নিখেঁাজের দুইদিন পর মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

Update Time : ০৪:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫