ফরিদপুর ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকের সংবাদ সম্মেলন মধুখালীতে সোনালী ব্যাংক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল, প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ মধুখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবাসহ ভূয়া ডিবি পুলিশ আটক মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে দলিলের বালাম ও নথিপত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৩৮ Time View
98

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা :
ফরিদপুরের মধুখালী উপজেলা সাব—রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত ১৯৮৫ সাল হতে ২০১০ সালের দলিলের বালাম ও নথিপত্র মধুখালী সাব—রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুম থেকে ফরিদপুর জেলা রেকর্ডরুমে স্থানান্তরের প্রতিবাদে সুধি সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মধুখালী সাব—রেজিস্টি্র অফিসের দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন গোলাম শারাফাত শরৎ ।
১২ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২টায় ঢাকা—খুলনা মহাসড়কের মধুখালী সাব—রেজিস্টি্র অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনগণসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে মধুখালী সাব—রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত দলিলের বালাম ও নথিপত্র মধুখালীতেই রাখার দাবী করে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, দলিল লেখক মো. রাকিবুল ইসলাম, মেহেদী হাসান, মো. মিলন মোল্লা, মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক স্ট্যাম্প ভেন্ডার মেহেদী হোসেন পলাশ, সুধি সমাজের পক্ষে মো. আখের আলী ও মোহাম্মদ কালাম মোল্লাসহ প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন মধুখালী সাব—রেজিস্টি্র অফিসের রেকর্ডরুমের বালাম ও নথিপত্র ফরিদপুর জেলা রেজিস্টি্র অফিসে স্থানান্তর করা হলে স্থানীয় জনগণকে ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে জমি সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে। তারা বালাম ও নথিপত্র স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য

মধুখালীতে দলিলের বালাম ও নথিপত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৪:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫