ফরিদপুর ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকের সংবাদ সম্মেলন মধুখালীতে সোনালী ব্যাংক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল, প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ মধুখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবাসহ ভূয়া ডিবি পুলিশ আটক মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রেল ক্রসিং এ কোন গেটম্যান বা ক্রসিং বার নেই ফরিদপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে নিহত পাঁচ আহত দুই

  • Reporter Name
  • Update Time : ০৪:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৬১ Time View
95

শহর প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার কাফুরা রেল ক্রসিং এ ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রেল ক্রসিং এ ট্রেন যাওয়ার সময় প্রতিদিন হর্ন দিলেও আজ কোন হর্ন দেয়নি। দুপুর বারোটার দিকে রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসের সাথে ট্রেনর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কাফুরা রেল ক্রসিং এ কোন গেটম্যান বা রেল ক্রসিং বার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যত দ্রুত সম্ভব এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। তা না হলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুজ্জামান জানান, দুপুর সাড়ে বারোটার দিকে আমরা খবর পাই। তাৎক্ষণিক এসে উদ্ধার তৎপরতা চালায়। মাইক্রোবাসটি ট্রেন ক্রসিং থেকে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ১০০ ফিট দূরে রেল লাইনের পাশে একটি পুকুরের মধ্যে গিয়ে পড়ে। পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গাড়ির ভিতর বা পুকুরে কাউকে পাওয়া যায়নি।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। দুই জন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তিনি বলেন, দুঃখের বিষয় গুরুত্বপূর্ণ এই ক্রসিং এ কোন গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটলো। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য

রেল ক্রসিং এ কোন গেটম্যান বা ক্রসিং বার নেই ফরিদপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে নিহত পাঁচ আহত দুই

Update Time : ০৪:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫