ফরিদপুর ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন।  মধুখালিতে স্বতন্ত্র প্রার্থীর টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, ধানের শীষের সমর্থক কে দোষারোপ,বিএনপির সম্মেলন  মধুখালী গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুদিন ব্যাপিবার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান  ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন মধুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ মধুখালীতে নির্বাচনী উঠান বৈঠক স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে প্রস্তুত ছাত্রদল মধুখালীতে ছাত্র সমাবেশে খন্দকার নাসিরুল ইসলাম মধুখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় সেনা অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ১ মধুখালীতে ট্র্যাক চাঁপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

ফরিদপুরে অধ্যক্ষের ওপর হামলা, প্রতিবাদের শিক্ষার্থীদের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১৯৮ Time View
40

শহর প্রতিনিধি :

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলামের (৫৬) ওপর অতর্কিত হামলা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদে ফুসে উঠেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে মানববন্ধন করেন কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
জানা যায়, অধ্যক্ষ মনজুরুল ইসলাম তার শহরের বাসভবন থেকে ইশার নামাজ পড়তে বের হন। এসময় কলেজটির সামনের রাস্তা পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে নেমে লোহার রড দিয়ে অতর্কিতভাবে তাঁর মাথায় আঘাত করা হয়। সে মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে, কে বা কারা এ হামলা চালিয়েছে তা বলতে পারেননি কেউ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে। এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। 

ফরিদপুরে অধ্যক্ষের ওপর হামলা, প্রতিবাদের শিক্ষার্থীদের মানববন্ধন

Update Time : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫