ফরিদপুর ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন।  মধুখালিতে স্বতন্ত্র প্রার্থীর টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, ধানের শীষের সমর্থক কে দোষারোপ,বিএনপির সম্মেলন  মধুখালী গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুদিন ব্যাপিবার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান  ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন মধুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ মধুখালীতে নির্বাচনী উঠান বৈঠক স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে প্রস্তুত ছাত্রদল মধুখালীতে ছাত্র সমাবেশে খন্দকার নাসিরুল ইসলাম মধুখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় সেনা অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ১ মধুখালীতে ট্র্যাক চাঁপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ২০২ Time View

Exif_JPEG_420

42

মোঃ সহিদুল ইসলাম :
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের ইটের একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয়রা জানিয়েছেন বারবার সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
জানা গেছে, মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ থেকে রাজধরপুর এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা । রাস্তাটির বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে গেছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রায়ই দুঘর্টনার শিকার হতে হয় জন মানুষের । স্থানীয়রা জানান, তারা এলজিইডি বিভাগে বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো সাড়া পাননি। রাজধরপুর গ্রামের জাকির হোসেন মোল্যা বলেন বর্তমানে রাস্তার বেশির ভাগ স্থানেই ইট না থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বিদ্যালয়ে আসা শিক্ষক—শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি দিয়ে চলাচলকারীরা বলেন নদীর ঘাট থেকে বালি নিয়ে ভারী যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করার পরই তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে অতিদ্রুত সংস্কারের প্রয়োজন। স্থানীয়রা জানান, রাস্তায় অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট—বড় দুঘর্টনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ—সবল মানুষেরও নাভিশ্বাস ওঠে যায়। স্থানীয় ইউপি সদস্য আঃ রউফ মোল্যা রাস্তাটি চলাচলে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেন। সেই সঙ্গে রাস্তাটি সংস্কারে চেয়ারম্যানের মাধ্যমে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এদিকে আড়পাড়া ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বাবু শিক্ষার্থী সহ এলাকাবাসীদের চলাচলে রাস্তাটি শিগগিরই সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সোহেল রানা বলেন, রাস্তাটি সংস্কারের আপাতত ব্যবস্থা নাই তবে মেরামত করার নির্দেশনা আসলে রাস্তাটি সংস্কার করার জন্য সরেজমিন গিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। 

রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ

Update Time : ০৩:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪