ফরিদপুর ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকের সংবাদ সম্মেলন মধুখালীতে সোনালী ব্যাংক আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল, প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ মধুখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবাসহ ভূয়া ডিবি পুলিশ আটক মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পোড়া কার্যালয়ের সামনেই সমাবেশ করবে জাতীয় পার্টি

  • Reporter Name
  • Update Time : ০৬:১৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ৬৬৮ Time View
106

নিজস্ব প্রতিবেদক

ভাঙচুর ও আগুন দেওয়া কার্যালয়ের সামনে শনিবার (২ নভেম্বর) সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ শুক্রবার দলটির পক্ষ থেকে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

জি এম কাদের বলেন, ‘আমরা ২ তারিখ (২ নভেম্বর, শনিবার) যে কর্মসূচি দিয়েছি, সে কর্মসূচি চালু থাকবে। কেউ ভয় পাবেন না যে যেখানে আছেন।

..আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবেন উনারা, আমরা সেটা দেখতে চাই। আমাদের সেটা করতে হবে। তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি।বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ছাত্র-জনতা। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাপা চেয়ারম্যান।তিনি বলেন, ‘আমরা কোনো অপরাধ করিনি। আমাদের জোর করে অপরাধী করা হচ্ছে।কেন করা হচ্ছে, আমরা জানি না।’

সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমি কারো নাম বলতে চাই না। একটি রাজনৈতিক দল, যাদের কখনো সংসদে প্রতিনিধি ছিল না। তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চায়। তারা মনে করছেন জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারলে আমাদের ভোটগুলো তাদের পক্ষে যাবে।

আসলে আমাদের ভোট তারা পাবে না। জাপা ধ্বংস হলে সেই ভোটের বেশির ভাগ যাবে বিএনপি পকেটে। কিছু পাবে জামায়াত।’অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে জি এম কাদের বলেন, ‘প্রধান উপদেষ্টাকে বলব, আপনি তো আমাদের, দেশের অভিভাবক। আপনি আমাদের সমান চোখে দেখেন। আমরা সবাই আপনার সন্তান। দোষত্রুটি সবারই থাকে। দোষত্রুটি থাকলে সেভাবে বিচার-আচার করে শাস্তি দেন, আবার কোলে তুলে নেন।’আগামীকাল শনিবার দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি হিসেবে দলের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্ট নাকি হত্যা—রহস্য ঘিরে চাঞ্চল্য

পোড়া কার্যালয়ের সামনেই সমাবেশ করবে জাতীয় পার্টি

Update Time : ০৬:১৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪