ফরিদপুর ০১:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন।  মধুখালিতে স্বতন্ত্র প্রার্থীর টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, ধানের শীষের সমর্থক কে দোষারোপ,বিএনপির সম্মেলন  মধুখালী গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুদিন ব্যাপিবার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান  ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন মধুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ মধুখালীতে নির্বাচনী উঠান বৈঠক স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে প্রস্তুত ছাত্রদল মধুখালীতে ছাত্র সমাবেশে খন্দকার নাসিরুল ইসলাম মধুখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় সেনা অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ১ মধুখালীতে ট্র্যাক চাঁপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

মধুখালীতে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত পঞ্চপল্লীর মানুষ

Exif_JPEG_420

44

মো. সহিদুল ইসলাম ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে জিনিষনগর কমিউনিটি ক্লিনিকের স্থায়ী সিএইচসিপি না থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের পাঁচ গ্রামের হাজারো পরিবার ।
সরেজমিনে ক্লিনিকে গিয়ে দেখা যায় ক্লিনিকটি বন্ধ। এ ব্যপারে স্থানীয়দের সাথে আলাপ কালে তারা বলেন, এই ক্লিনিক শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিএইচসিপি না থাকায় প্রায়ই বন্ধ থাকে । এলাকাবাসি বলেন, একজন স্বাস্থ্য সহকারী সপ্তাহে দুইদিন ঔষধ ও চিকিৎসা সেবা দেয় আর বাকী চার দিন আমরা কোন চিকিৎসা সেবা পাই না। এতে এলাকার গরিব মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ।
ঐ ক্লিনিকের স্বাাস্থ্য সহকারী (এইচএ) যশো প্রকাশ এর সাথে ফোনে কথা বললে তিনি বলেন এখানে কোন সিএইচসিপি নাই আমি স্বাস্থ্য সহকারী হিসেবে আমার দায়িত্ব শেষে সপ্তাহে দুইদিন (শনি ও মঙ্গলবার) অতিরিক্ত দায়িত্ব পালন করি এখানে। ওই গ্রামের চিকিৎসা নিতে আসা একজন মহিলা রোগী বলেন, কমিউনিটি ক্লিনিকটি প্রায় বন্ধ থাকার কারনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের এলাকা থেকে উপজেলা সদর বেশ দুর হওয়ার কারনে স্থানীয় ফার্মেসিতে না হয় গ্রাম্য চিকিৎসকের দারস্থ হতে হচ্ছে।
ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন আমার ইউনিয়নে জিনিষনগর কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকে আমার জানা নাই। তিনি আরো বলেন আমার জানা ছিল না আমি নতুন তবে তিনি চিকিৎসা সেবা পরিচালনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলবেন বলে জানান। ক্লিনিকটি নিয়মিত চালু হলে আমাদের জনগনের এত কষ্ট হবে না।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. ইউনুচ আলী বলেন, একজন স্বাস্থ্য সহকারী (যশো প্রকাশ) কে সপ্তাহে তিনদিন সেবা দেওয়ার জন্য বলা হয়েছে যতদিন পর্যন্ত নতুন করে সিএইচসিপি না আসে ।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন। 

মধুখালীতে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত পঞ্চপল্লীর মানুষ

Update Time : ০৪:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪